No matter how good you are you can always be replaced

"এই কোম্পানির শুরু থেকে আমি আছি, আমি না থাকলে এই কোম্পানি চলবে না।" এমন কথা কাউকে বলতে শুনেছেন? আমি তো শুনেছি। আমাদের কর্পোরেটেই রয়েছে এমন কিছু মানুষ যারা অভিজ্ঞতার ভারে কুজো হয়ে গেছেন আর ভাবতে শুরু করেছেন তাদের এক্সপার্টিজই শেষ কথা। তারা সব জেনে বসে আছেন, তাদের কোন বিকল্প নেই। এটাকে কি বলে জানেন? এটা হচ্ছে - জ্ঞানের অহংকার (Illusion of Knowledge)

বাস্তবতা হচ্ছে আপনি অনেক বড় কুতুব বুঝেছি। একটা সত্য আজ জেনে নিন - আপনি যে-ই হন না কেন, আপনি অবশ্যই স্থায়ী নন। অন্তত প্রাইভেট চাকরির ক্ষেত্রে আপনি ধরে নিবেন যেকোন দিন, যেকোন মুহূর্তে কোম্পানি আপনাকে বলে দতে পারে - NO NEED TO COME FROM TOMMORROW. (উদাহরণ জানতে চাইবেন না প্লিজ)। নিচের কথাটা বারবার পড়ুন এবং পারলে প্রিন্ট করে আপনার অফিসিয়াল ডেস্কের সামনে লাগিয়ে রাখুন। 


এটা চোখের সামনে থাকলে আপনার জবের প্রতি আপনি রেস্কপেক্টফুল হবেন। আপনি আরেকটা কথা পরিস্কার করে জেনে রাখুন The Fundamental of Leadership is " Curtsey". প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার জব থাকার জন্য আপনার মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

Be a good person. But don't waste your time to prove it

No comments:

TradeBlitz Legal logo

 

Powered by Blogger.